বগুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জামাই-শাশুড়ি গ্রেফতার

বগুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জামাই-শাশুড়ি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় একশ’ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জামাই ও শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দো শাখা (ডিবি) পুলিশের এসআই ইফতেখারুল ইসলামের নেতৃত্বে একটি টিম আজ রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা ৪০ মিনিটে শহরের চকসুত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামিরা হলো-শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকার মৃত আলী আকবরের ছেলে নাহিদ উদ্দীন (৩৮) ও তার শাশুড়ি আমেনা বেগম (৫৫)। ধৃত আসামিরা স্বীকার করে যে, তারা বগুড়া শহর ও তার আশপাশ এলাকায় মাদকসেবীদের কাছে টাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসাছিল। ধৃত এই দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠনো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164918