২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে

২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে

স্টাফ রিপোর্টার : তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বারের মত আগামী ২০ এপ্রিল নিজ শহর বগুড়ায় আসছেন। বগুড়ায় এসে প্রায় ৬ ঘন্টা অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন এবং উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো: উজ্জল হোসেন সইকৃত সফর সূচি অনুযায়ী তিনি হেলিকপ্টারযোগে সকাল সোয়া ১০টায় বগুড়া পুলিশ লাইন্সে পৌঁছে সড়ক পথে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে যাবেন।

সেখানে তিনি ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। এদিন তিনি বগুড়া সিটি কর্পোরেশনের ঘোষণা দিবেন (উদ্বোধন)। বেলা পৌনে ১২টায় প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর তিনি বাগবাড়ী নশিপুরের চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। দুপুর পৌনে ১টায় শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন।

বেলা ২টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়িতে যাবেন। এখানে কিছু সময় অবস্থান করে তিনি বিকেল ৩টায় বগুড়া সার্কিট হাউসে আসবেন। প্রায় এক ঘন্টা তিনি সার্কিট হাউসে অবস্থান করবেন। বিকেল ৪টায় পুলিশ লাইন্স থেকে ঢাকার উদ্যেশে রওনা হবেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164912