৪৮টি রেফ্রিজারেটর মডেল নিয়ে জমজমাট "ঈদ উৎসব Super 7 কার্নিভাল" ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলো সনি-র্যাংগস""
বাংলাদেশের জনপ্রিয় ইলেক্ট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান সনি-র্যাংগস, সোনারতরী টাওয়ার, ১২ সোনারগাঁও রোড, বাংলামোটর, ঢাকা-এ অবস্থিত নিজস্ব শোরুমে "ঈদ উৎসব Super 7 কার্নিভাল" ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করলো।
কুরবানী ঈদকে সামনে রেখে সনি-র্যাংগস নিয়ে এসেছে, সিলেট হাই-টেক পার্কে অবস্থিত নিজস্ব ফ্যাক্টরির উৎপাদিত র্যাংগস, ক্যালভিনেটর এবং দাইয়্যু ব্র্যান্ডের ১৭০ থেকে ৩৭৭ লিটার রেঞ্জের ২৫টি নতুন মডেলের রেফ্রিজারেটর। এই নতুন মডেলের রেফ্রিজারেটরগুলোতে থাকছে মিরর-ফ্রস্টেড-ম্যাট ফিনিশের ডিজাইন, সুবিশাল ফ্রিজার স্টোরেজ অপশন, মেডিসিন ও কসমেটিকস স্টোরেজের সুবিধা। ইউনিক এই ফিচারগুলো সনি-র্যাংগস-ই প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে উৎপাদিত রেফ্রিজারেটরে নিয়ে এসেছে। তাই পূর্বের উৎপাদিত ২৩ টি মডেলসহ মোট ৪৮টি ডিরেক্ট কুল, নো ফ্রস্ট এবং সাইড বাই সাইড রেফ্রিজারেটর সাথে নিয়ে এবারের সনি-র্যাংগস এর ঈদ আয়োজন একটু বেশিই জমজমাট।
"ঈদ উৎসব Super 7 কার্নিভাল" - ক্যাম্পেইন এ বরাবরের মতোই সেরা মানের ইলেকট্রনিক্স পণ্যের নিশ্চয়তা নিয়ে ক্রেতাসাধারণের জন্য থাকছে আর্কষণীয় সব অফার, ফ্রি গিফট ও ডিসকাউন্ট। এবারের আকর্ষণ হিসেবে ১০,০০০ টাকা বা তার বেশি যেকোন মূল্যের পণ্য ক্রয়ে ক্রেতা পাচ্ছেন ৭টি অফার।
অফার-01: ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট
অফার-02: এক্সচেঞ্জ অফার
অফার-03: সাপ্তাহিক র্যাফেল ড্র-তে ফ্রিজ বিজয়ী
অফার-04: লাইফটাইম মেম্বারশীপ ডিসকাউন্ট কার্ড
অফার-05: ৫০০/- ক্যাশ ভাউচার
অফার-06: ফ্রি গিফট/ইনস্টলেশন
অফার-07: ফ্রি হোম ডেলিভারি
সনি-র্যাংগস-এর সম্মানিত ভাইস চেয়ারপারসন মিসেস সাচিমি হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব একরাম হোসেন যৌথভাবে "ঈদ উৎসব Super 7 কার্নিভাল" ক্যাম্পেইন এর উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনের দিন থেকেই দেশব্যাপী সকল সনি-র্যাংগস শো-রুমে চলছে অগণিত ক্রেতাদের উপচেপড়া ভীড়। দেশব্যাপী সকল শোরুম ও অনলাইন স্টোর shop.rangs.com.bd -এ একযোগে ৩১ মে ২০২৬ পর্যন্ত এই অফার চলবে।
গত ৪০ বছর ধরে র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এর ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164886