বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে ভটভটির ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে ভটভটির ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে ভটভটির ধাক্কায় তমা (৮) নামের দ্বিতীয় শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার খরনা ইউনিয়নের বনভেটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তমা বনভেটি গ্রামের আবু তালেবের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে নিজ বাড়ির পাশে রাস্তায় সাইকেল চালাচ্ছিল তমা।  একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় কাঠবোঝাই ভটভটির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী তমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164793