কুড়িগ্রামের উলিপুরে সাড়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে সাড়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে নাকা চেকপোস্টে অভিযান চালিয়ে একটি সিএনজি গাড়ি থেকে সাড়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে উপজেলার তবকপুর ইউনিয়নের মোহাম্মদের মোড় এলাকায় উলিপুর-চিলমারী সড়কে চেকপোস্ট ডিউটি থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য সাড়ে ৫ লাখ টাকা বলে অনুমান করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল শুক্রবার রাত পোনে ১২টায় পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে তবকপুর ইউনিয়নের মোহাম্মদের মোড় এলাকায় নিয়মিত চেকিং চলাকালীন উলিপুর থেকে চিলমারীগামী একটি সিএনজি চেকপোষ্ট ডিউটিরত অফিসার ফোর্সের উপস্থিতি টের পেয়ে সিএনজি চালক দ্রুত সিএনজি’র দিক ঘুরিয়ে নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। উল্টে যাওয়া সিএনজি থেকে চালকসহ তিনজন ব্যক্তি পালিয়ে যায়।

পরে দুর্ঘটনা কবলিত সিএনজি তল্লাশি করে সাড়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজাসহ মাদক পরিবহণের সিএনজি গাড়িটি জব্দ করা হয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164750