পিরোজপুরে শয়তানের নিশ্বাস কৌশলে প্রতারণা, টাকা-স্বর্ণালংকার লুট

পিরোজপুরে শয়তানের নিশ্বাস কৌশলে প্রতারণা, টাকা-স্বর্ণালংকার লুট

পিরোজপুর শহরে শয়তানের নিশ্বাস নামে পরিচিত একটি প্রতারণার কৌশল ব্যবহার করে এক মহিলার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেওয়ার অভিযোগ উঠেছে।

আজ শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে পৌর শহরের সাধনা ব্রিজ সংলগ্ন সাগর স্টোরের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হোসনে আরা (৫৫) জানান, তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় দুইজন অজ্ঞাত ব্যক্তি তার সঙ্গে কথোপকথন শুরু করে। একপর্যায়ে, তারা তাকে বিভিন্ন কথায় বিভ্রান্ত করে এবং ‘শয়তানের নিশ্বাস’ নামে পরিচিত এক ধরনের কৌশল প্রয়োগ করে তাকে অচেতন অবস্থায় ফেলে দেয়। পরে তার কাছ থেকে নগদ টাকা, স্বর্ণের কানের দুল ও গলার চেইন নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

ঘটনার কিছু সময় পর হোসনে আরা স্বাভাবিক হলে বুঝতে পারেন, তার কাছে থাকা টাকা ও স্বর্ণালংকার নেই। পরে বিষয়টি স্থানীয়দের জানান

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান বলেন, এখন পর্যন্ত থানায় এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যানি। অভিযোগ পেলে সিসিটিভি ফুটেজ যাচাইসহ প্রয়োজনীয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে ‘শয়তানের নিশ্বাস’ নামে পরিচিত প্রতারণার ঘটনা বিভিন্ন স্থানে ঘটছে। তাই অপরিচিত ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164739