সংরক্ষিত নারী আসন : মনোনয়নপত্র তুলতে ঢাকায় বগুড়ার নেত্রীরা

সংরক্ষিত নারী আসন : মনোনয়নপত্র তুলতে ঢাকায় বগুড়ার নেত্রীরা

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়ন নিতে বগুড়া বিএনপির নারী নেত্রীরা এখন ঢাকায়। দলের হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ ও নিজেদের অবস্থান তুলে ধরতে নেত্রীরা জোরতৎপরতা চালাচ্ছেন।

বিগত ১৭ বছর বগুড়ার আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা কম তারাও ঢাকায় অবস্থান করছেন বলে একটি সূত্র জানিয়েছেন। বগুড়ার ৬ থেকে ৮ জন নেত্রী দলীয় মনোনয়ন সংগ্রহ করতে পারেন বলে জানা গেছে। তবে আলোচনায় বর্তমান নেত্রীবৃন্দ ছাড়াও সাবেক নেত্রীবৃন্দ এবং এমপি রয়েছেন।

আলোচনায় এগিয়ে থাকা নেত্রীদের মধ্যে রয়েছেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি এড. শাহাজাদী আনজুমান বানু, সাধারণ সম্পাদক নাজমা আকতার, সাবেক সংসদ সদস্য নূর আফরোজ বেগম জ্যোতি, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথি, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি, এড. রহিমা খাতুন মেরী, পলিন তালুকদারসহ বেশ কিছু নারী নেত্রী মনোনয়ন কেনার প্রতি আগ্রহ দেখিয়েছেন। তবে সকলেই বলছেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164658