বাদশা এমপি নির্বাচিত হওয়ায় বগুড়া বিএনপির শুকরিয়া দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের বগুড়া-৬ (সদর) শূন্য আসনের উপ নির্বাচনে সংসদ সদস্য পদে বিএনপি মনোনীত প্রার্থী বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ায় বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আজ শুক্রবার (১০ এপ্রিল) বাদ আছর শুকরিয়া আদায় করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা ছাড়াও অন্যাপন্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, মাহবুবর রহমান হারেছ, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, এডঃ হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, যুগ্ম সম্পাদক একেএম তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক আলহাজ¦ ময়নুল হক বকুল, সদস্য সচিব খলিলুর রহমান, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, জেলা কৃষক দলের আহবায়ক ইঞ্জিঃ সাইফুল ইসলাম রনি, সদস্য সচিব এনামুখ হক সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহমুদ শরীফ মিঠু, সেকেন্দার আলী মুন্সী, শাহজাহান আলী, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান প্রমুখ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164657