প্রতিশোধ নিতে আমরা বদ্ধপরিকর: মোজতবা খামেনি
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার আগে কড়া বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে নিজের অধিকার আদায়ে কোনো ধরনের ছাড় দেবে না।
তিনি আরও জানান, দেশের প্রয়াত নেতা ও শহীদদের হত্যার প্রতিশোধ নিতে তেহরান দৃঢ়প্রতিজ্ঞ। পাশাপাশি আঞ্চলিক উত্তেজনার বিষয়ে তিনি বলেন, দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ইরান, যা পারস্পরিক সম্পর্কের গভীরতা প্রকাশ করবে।
হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি ইঙ্গিত দেন, এ গুরুত্বপূর্ণ সমুদ্রপথের ব্যবস্থাপনায় ইরান নতুন কৌশল গ্রহণ করতে যাচ্ছে। এতে ওই অঞ্চলে দেশটির নিয়ন্ত্রণ আরও জোরদার হতে পারে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164588