বগুড়ার গাবতলীতে স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

বগুড়ার গাবতলীতে স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামী সন্তোষ মণ্ডল (২৮) তার ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার গভীররাতে উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের কামারচট্র গ্রামে।

জানা গেছে, গতকাল বুধবার রাতে উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের কামারচট্র গ্রামের মন্টু চন্দ্র মন্ডলের ছেলে তার স্ত্রীর সাথে ঝগড়া হয়। এরপর তারা প্রতিদিনের ন্যায় খাওয়া-দাওয়া করে ঘরে শুয়ে পড়ে। এক পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে সন্তোষ মণ্ডল তার নিজ ঘরের তীরের সাথে স্ত্রী ওড়না পেঁচিয়ে গলায় দিয়ে আত্মহত্যা করে।

পরে মডেল থানা পুলিশ ৯৯৯ নাইনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধ্র করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ব্যাপারে গাবতলী থানার ওসি রাকিব হোসেন জানান, সন্তোষ মণ্ডল আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164546