রামুতে পাওনা টাকা ফেরত চাওয়ায় দোকানদারের মাথায় গুলি
কক্সবাজারের রামুতে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনায় এক দোকানদার গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার চাকমারকুল ইউনিয়নের তেচ্ছিপুল এলাকার লম্বরীপাড়া সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164533