তুরাগে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
রাজধানীর তুরাগ থানার রানাভোলায় আব্দুর রহমান হাইস্কুলের পাশের একটি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
তিনি বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও কোনো হতাহতের তথ্য জানা যায়নি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164532