নাঙ্গলকোটে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা
কুমিল্লার নাঙ্গলকোটে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার পেরিয়া ইউনিয়নের শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নাঙ্গলকোট থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রায়হান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস।
সহকারী শিক্ষক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর, সহ-সভাপতি ইয়াছিন মজুমদার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন ভূঁইয়া, আবু বাহার মজুমদার, শ্রীফলিয়া বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি খান মোবারক, ডাক্তার যোবায়দা হান্নান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মমিনুল ইসলাম, শ্রীফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক, শ্রীফলিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা তাজুল ইসলাম, শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বেলাল হোসেন, বিএনপি নেতা গাজী জাফর, ইউনিয়ন মহিলা দলের সদস্য সচিব সুলতানা আক্তার মুক্তা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজ আলম সর্দার এবং সাবেক ছাত্রদল সভাপতি সাইফ উদ্দিন ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিএনপি নেতা মাঈন উদ্দিন, ইস্রাফিল খান, নুরুল ইসলাম নুরু, আমিনুল ইসলাম, মহসিন মিয়াজী, আফজাল হোসেন, মাঈন উদ্দিন, ওলামা দল নেতা মুফতী ফখরুল ইসলাম কাসেমী, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম মিয়াজীসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সমাজকে অপরাধমুক্ত রাখতে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যাগুলো প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি আরিফুর রহমান বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। কোনো ধরনের অপরাধ বা অনৈতিক কর্মকাণ্ড দেখলে দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। সভা শেষে সমাজের সার্বিক নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164518