চট্টগ্রামে ৪০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে ৪০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় তল্লাশি অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোররাতে বাকলিয়া থানার শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান ইয়াবা উদ্ধারের তথ্য জানান। তিনি জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী গ্রীন লাইন পরিবহনের একটি এসি বাসে তল্লাশি চালিয়ে মোহাম্মদ সাজ্জাদ উদ্দিন (৩৬) নামে এক যাত্রীর ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164517