বগুড়া ও শেরপুর উপ-নির্বাচনে জাল ভোট, এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ জামায়াতের
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে এজেন্ট বের করে দেওয়া, জাল ভোট দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ এনেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মিয়া গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, অনিয়মের প্রতিবাদ করায় জামায়াত নেতাদের ওপর হামলা করা হয়। কোনো জায়গা থেকে নির্দেশ পেয়েই প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।
নির্বাচিত সরকারের আমলের প্রথম দুই উপ-নির্বাচনে যদি এমন চিত্র হয়, তাহলে স্থানীয় নির্বাচন কীভাবে হবে, এমন প্রশ্ন-ও করেন তিনি। অভিযুক্ত কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার ও পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনতে ইসিকে আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আরও জানায়, ইমোশনালি কোনো সিদ্ধান্ত নেবে না তার দল।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164462