পাকিস্তানের ইসলামাবাদে ২ দিনের আকস্মিক ছুটি
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আকস্মিকভাবে দুইদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১০ এপ্রিল (শুক্রবার) ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠেয় আলোচনার আগে দুইদিনের এ স্থানীয় ছুটি ঘোষণা করা হলো। আজ বৃহস্পতিবার থেকে ছুটি শুরু হয়েছে।
ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন এক্সে পোস্ট করা বিজ্ঞপ্তিতে জানান, এমসিআই, সিডিএ, আইসিটি প্রশাসন, আইসিটি পুলিশ, আইইএসসিও, এসএনজিপিএল এবং হাসপাতালসহ ইসলামাবাদের জরুরি পরিষেবা অফিসগুলো এর আওতামুক্ত থাকবে।সরকারি বিজ্ঞপ্তিতে ছুটির কোনো কারণ জানানো হয়নি। তবে ইসলামাবাদ কর্তৃপক্ষ অনেক সময় গুরুত্বপূর্ণ কূটনৈতিক অনুষ্ঠানের আগে নিরাপত্তাজনিত কারণে ছুটি বা বিধিনিষেধ ঘোষণা করে থাকে।
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের অংশগ্রহণে এই গুরুত্বপূর্ণ আলোচনায় মধ্যস্থতা করছে পাকিস্তান। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164448