নাটোরের সিংড়ায় তিশিঘালী মাজারে চুরি

নাটোরের সিংড়ায় তিশিঘালী মাজারে চুরি

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় চলনবিলের তিশিঘালীতে অবস্থিত ঘাসি দেওয়ানের মাজারে ৩ টি বাক্স ভেঙে প্রায় ২ লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত ১১টায় চুরির ঘটনা ঘটে বলে স্থানীয়দের ধারণা। এসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো এবং সিসিটিভি ফুটেজ নষ্ট ছিলো বলে জানা যায়। এ বিষয়ে সিংড়া থানা পুলিশ ৩ জনকে আটক করেছে।

আটককৃতরা হলো হিজলী গ্রামের আ: রাজ্জাক মন্ডলের ছেলে জয়(১৯), সোহরাব আলীর ছেলে বিপ্লব খান(২০) শাহিনের ছেলে শামিম(২০)। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164431