বগুড়ার কাহালুতে বার্মিজ চাকুসহ গ্রেফতার

বগুড়ার কাহালুতে বার্মিজ চাকুসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ার কাহালুতে একটি বার্মিজ চাকুসহ তুহিন উদ্দিন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ তাকে গ্রেফতার করে।

কাহালু থানার ওসি মো: শফিকুল ইসলাম জানান, কাহালু উপজেলার কালিশ কুড়ি গ্রামে ঝিনাই নামক এলাকা থেকে তাকে একটি বার্মিজ চাকুসহ গ্রেফতার করা হয়। সে কালিশ কুড়িগ্রামের আব্দুল খালেকের ছেলে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164423