টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ এ ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, গানটি গাইলেন তথ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার : বগুড়ায় ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ’ গানের অংশবিশেষ খালি কণ্ঠে গেয়ে শোনান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল মঙ্গলবার বগুড়ার পাঁচ তারকা হোটেল মম ইনে ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এ এসে চ্যানেল আইেিয়র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের অনুরোধে মঞ্চে দাঁড়িয়ে এই গান করেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘সংগীত মানুষের মনের ক্ষুধা মেটায় এছাড়া সংগীত যেকোনো ধরনের সুকুমারবৃত্তিকে প্রবাহিত করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। মানুষের অনুভূতি প্রকাশ করার এই একটি মাধ্যম যা দিয়ে অপরাধের কোনো ভাষার বিনিময় করা যায় না। এটা একমাত্র বিনিময় করা যায়, মানুষ প্রকৃতি থেকে যে সুকুমারবৃত্তি পেয়েছে, শুধু সেই সংগীতের মাধ্যমে।’
মন্ত্রী আরও বলেন, চ্যানেল আই দীর্ঘদিন থেকে সঙ্গীতে যারা অবদান রাখছেন তাদের পাশে দাঁড়িয়ে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ অ্যাওয়ার্ড দিচ্ছেন। এই স্বীকৃতি শিল্পীদের সুষ্ঠুধারার সাংস্কৃতির চর্চার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিচ্ছে। চ্যানেল আইয়ের এই উদ্যোগের মাধ্যমে শিল্পীসমাজ যেমন অনুপ্রাণিত, তেমনি দেশের সাধারণ মানুষও চ্যানেল আইয়ের প্রতি কৃতজ্ঞ। আমাদের সভ্যতার এই অংশটুকু তারা প্রজ্বলিত করে রেখেছে।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164417