কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি ৮ জন, গত এক সপ্তাহে হামের লক্ষণ নিয়ে

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি ৮ জন, গত এক সপ্তাহে হামের লক্ষণ নিয়ে

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : গত এক সপ্তাহে হামের লক্ষণ নিয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে ৮ জন। আক্রান্তদের মধ্যে ৪ জন জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। দুইজন শিশু বাড়িতে চিকিৎসা নিচ্ছে এবং অপর দুই শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ আহমেদ বলেন, এখন পর্যন্ত ৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। আমরা সবার স্বাস্থ্যগত পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছি। এখন পর্যন্ত একজনের রেজাল্ট নেগেটিভ এসেছে। একজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। বাকি ৬ জনের রেজাল্ট আমরা পাইনি।

এই ৬ জনের মধ্যে ৪ জন হাসপাতালে ভর্তি আছে। বাকি দুজন বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছে। জেলায় পর্যাপ্ত ওষুধ আছে। রোগীর স্বজনদের ভীত না হয়ে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে পরামর্শ দেন তিনি। 
হাসপাতালে ভর্তি জেলার উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের চাঁদনীবাজার এলাকার আক্রান্ত দেড় বছরের শিশু মুনতাহার বাবা বকুল মিয়া জানান, অসুস্থ্য মেয়েকে প্রথমে উলিপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করাই। সেখানে হামের উপসর্গ দেখা দেয়ায় গত দু’দিন ধরে এখানে চিকিৎসা করাচ্ছি।

আইসোলেশনে ভর্তি দেড় বছরের শিশু আরশের বাবা ওমর ফারুক জানান, শহরের খলিলগঞ্জ এলাকা থেকে এসেছি। গত এক সপ্তাহ ধরে ছেলে জ্বরে আক্রান্ত। প্রসাবে ইনফেকশন আছে। এছাড়াও সারা গায়ে র‌্যাশ দেখা যাচ্ছে। ব্যাথায় বাচ্চাটা আমার ঘুমাতে পারছেনা। দুদিন হল হাসপাতালে পরীক্ষার জন্য নিয়ে এসেছি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164405