বগুড়ার আদমদীঘিতে ছাগল চুরি করে পালানোর সময় দুই যুবকসহ ৩ জন আটক

বগুড়ার আদমদীঘিতে ছাগল চুরি করে পালানোর সময় দুই যুবকসহ ৩ জন আটক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে দিনের বেলা ছাগল চুরি করে পালানোর সময় জনতা দুই ছাগল চোর ও ওয়ান্টেমুলেসহ ৩ জনকে আটক করে আদমদীঘি থানায় সোর্পদ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে আদমদীঘি উপজেলার দমদমা ব্রিজের কাছে এ চুরির ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, আদমদীঘি উপজেলার কায়েতপাড়া গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে রাকিব হোসেন (২০) ও একই গ্রামের আফজাল হোসেনের ছেলে মো: ফারদিন (২০)। এ ছাড়া সিআর মামলায় আদালতের ওয়ারেন্টমুলে আদমদীঘি উপজেলার বশিপুর হিন্দুপাড়ার রাজেন্দ্র নাথ সরকারের ছেলে সুকুমার চন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার রামপুর গ্রামের সাদ্দাম দেওয়ান গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় দমদমা গ্রামের ব্রিজের কাছে তার পালিত লাল কালো রংয়ের একটি ছাগল ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রেখে পাশে একটি গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। দুপুর পৌনে ২ টার দিকে আকটকৃত দুই যুবক বেঁধে রাখা খাসি ছাগলটি কৌশলে বাঁধন খুলে চুরি করে মোটরসাইকেল যোগে আদমদীঘি বাজারের দিকে রওনা হয়।

এসময় সাদ্দাম হোসেন টের পেয়ে চিৎকার করলে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে প্রায় ২ কিলোমিটার দূরে রামপুরা তিনমাথা মোড় নামক স্থানে ছাগলসহ ওই দুই যুবককে আটক করে। পরে পুলিশে খবর দেয়া হলে তাদের থানায় নেয়া হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় রাতে ছাগলের মালিক সাদ্দাম দেওয়ান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করে। পরদিন আজ বুধবার (৮ এপ্রিল) সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164364