তামিমকে শুভেচ্ছা জানাবেন কোয়াব সদস্যরা

তামিমকে শুভেচ্ছা জানাবেন কোয়াব সদস্যরা

স্পোর্টস ডেস্ক : বিসিবি’র সবশেষ নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)-এর তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের পর ভেঙে দেওয়া হয়েছে বিসিবি আগের পরিচালনা পর্ষদ। এর পরপরই অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান দেশের সাবেক এই অধিনায়ক।

দায়িত্ব গ্রহণের পর গতকাল বিসিবিতে প্রথমবারের মতো উপস্থিত হন তামিম। আজ বুধবার আবারও বোর্ডে আসার কথা রয়েছে তার। এদিন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সদস্যরা।

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে এই সাক্ষাতে উপস্থিত থাকার কথা রয়েছে সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং শামসুর রহমান শুভদের। নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানানোর পরিকল্পনাও রয়েছে তাদের। 

এ সাক্ষাতে দেশের ঘরোয়া ক্রিকেট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগ দ্রুত আয়োজন এবং প্রথম শ্রেণির ক্রিকেট কার্যক্রম পুনরায় সচল করার বিষয়ে নতুন সভাপতির কাছে দাবি তুলে ধরবেন কোয়াব সদস্যরা। এদিকে, সন্ধ্যায় বিসিবির নতুন কমিটির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164310