ট্রাম্পকে ইরান চুক্তির সময়সীমা দুই সপ্তাহ বাড়াতে শাহবাজ শরিফের অনুরোধ
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান চুক্তির সময়সীমা দুই সপ্তাহ বাড়ানোর জন্য অনুরোধ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শারিফ। একইসঙ্গে তিনি ইরানকে হরমুজ প্রণালী খোলার আহ্বান জানিয়েছেন।
শেহবাজ শরিফ বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা ইতিমধ্যেই ফলপ্রসূ হচ্ছে এবং এগুলো যথাযথ সময় দেওয়া উচিত।
শারিফ তার এক্স পোস্টে লিখেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে শান্তি প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক প্রচেষ্টা ভালোভাবে এগোচ্ছে এবং শীঘ্রই ফলাফল আসার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেছেন, ইরানকেও আমি অনুরোধ করছি দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালী খোলার মাধ্যমে সদিচ্ছা দেখাতে।