আমেরিকা থেকে নিজেদের সব স্বর্ণ সরিয়ে নিয়েছে ফ্রান্স

আমেরিকা থেকে নিজেদের সব স্বর্ণ সরিয়ে নিয়েছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্কযুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংকে রাখা ইউরোপের বিভিন্ন দেশের স্বর্ণ ধীরে ধীরে নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। ইতোমধ্যে ফ্রান্স তাদের সব স্বর্ণ নিজ দেশে ফিরিয়ে নিয়েছে।

আমেরিকান সংবাদমাধ্যমে নিউজউইক এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা অবশিষ্ট ১২৯ টন স্বর্ণ বিক্রি করে দিয়েছে ফ্রান্স। একই সঙ্গে এটির সমপরিমাণ নতুন স্বর্ণ কিনে প্যারিসে সংরক্ষণ করেছে।

ফ্রান্স কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, আন্তর্জাতিক মান বজায় রাখতে এবং স্বর্ণের রিজার্ভকে আধুনিক করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়।

এদিকে, জার্মানিও তাদের স্বর্ণের বড় একটি অংশ নিজ দেশে ফিরিয়ে এনেছে। ফলে যুক্তরাষ্ট্রে ইউরোপীয় স্বর্ণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে।

মূলত বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক স্বনির্ভরতা এবং নিরাপত্তা বিবেচনায় ইউরোপের দেশগুলো নিজেদের স্বর্ণ নিজ দেশে ফিরিয়ে আনার দিকে ঝুঁকছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164267