ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্কইসরায়েলে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান।

ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যমতে, আধা ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র দেশটির দিকে ধেয়ে আসার খবর পাওয়া গেছে।

এদিকে ইরানি ক্ষেপণাস্ত্রের দফায় দফায় হামলার মুখে প্রতিবেশী বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এদিকে, হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি সংশোধিত প্রস্তাবের বিপক্ষে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে অনুষ্ঠিত ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১১টি দেশ প্রস্তাবের পক্ষে অবস্থান নিলেও দুই স্থায়ী সদস্যের আপত্তির কারণে তা সরাসরি বাতিল হয়ে যায়।

সূত্র: আল–জাজিরা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164265