বগুড়ার কাহালুতে দু’দিন ব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন
কাহালু (বগুড়া) প্রতিনিধি : ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন উপলক্ষে কাহালু উপজেলা পরিষদ চত্বরে দু’দিন ব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহাীজ্জুলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.ইনাম আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার মোসা: জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো:আব্দুল মালেক, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নূর-নবী, উপজেলা প্রকৌশলী মো:মোখলেছুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মো:আবিদুর রহমান আবির,কাহালু থানার অফিসার ইনচার্জ মো:শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: মাশরুবা আলম, মুক্তিযোদ্ধা মো: নজিবর রহমান।
উল্লেখ্য মেলায় মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের মোট ১৩ টি স্টল স্থাপন করা হয়েছে। স্টলে অংশ গ্রহনকারী শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির উপর তাদের নিজস্ব উদ্ভাবিত প্রজেক্ট সমুহ সকাল থেকে বিকেল পর্যন্ত উন্মুক্ত ভাবে প্রদর্শন করে। আজ কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে এ মেলা শেষ হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164243