ঢাবির রোকেয়া হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সাংবাদিকতা বিভাগের সাদিয়া
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হালিমাতুল সাদিয়া। এছাড়া, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের শিক্ষার্থী ইফরিত ফাইজা ইমি রানার্স-আপ হয়েছেন।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সকালে কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, ডাকসু’র ভিপি সাদিক কায়েম, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া-সহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, হল সংসদের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164239