দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিবস্ত্র অবস্থায় তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে নবাবগঞ্জ থানাধীন দলার দরগাহ বাজারের পূর্বপাশে সড়কের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নবাবগঞ্জ থানার ওসি মিন্টু দে জানান, টহল পুলিশ মরদেহটি পড়ে থাকতে দেখে উদ্ধার করে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে সে মানসিক রোগী এবং কোন গাড়ির চাপায় এ ঘটনা ঘটছে।
পিবিআই সদস্যরা মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি। বেওয়ারিশ হিসেবে মরদেহটি আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164195