চার দিনের কর্মসূচি দিলো ১১ দলীয় জোট
গণভোটের রায় বাস্তবায়নে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-আগামী ৯ এপ্রিল বিকেলে গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ, আর ১১ এপ্রিল সারা দেশের উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল, ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ১৩ এপ্রিল ঢাকায় গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি’র কর্মকাণ্ডে জাতি হতবাক, বিস্মিত। গণভোটের রায়ে বিএনপি’র নোট অব ডিসেন্ট এমনিতেই স্থগিত হয়ে গেছে। সংসদে মাত্র একজন ব্যক্তির কর্মকাণ্ডে বিএনপি সংবিধান নিয়ে সংকট তৈরি করছে। তিনি অভিযোগ করে বলেন, জ্বালানি সংকট নিয়ে সংসদে বিরোধীদলকে কথা বলতে দেয়া হয় না। দিল্লির আগ্রাসনবিরোধী অবস্থান যারাই নিচ্ছে, তাদের সবাইকে রাজাকার ট্যাগ দিচ্ছে সরকারি দল। এসময় বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার আহ্বান জানান জামায়াতের এ নেতা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164126