গাজীপুরের মিলগেইট বস্তিতে আগুন নিয়ন্ত্রণে , পুড়ে গেছে অর্ধশতাধিক ঘর

গাজীপুরের মিলগেইট বস্তিতে আগুন নিয়ন্ত্রণে , পুড়ে গেছে অর্ধশতাধিক ঘর

গাজীপুরের টঙ্গীর মিল গেট নামাবাজার এলাকার একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সোমবার ( ৬ এপ্রিল)  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন; কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় তারা ফায়ার সার্ভিসে খবর দেন।

সংবাদ পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বস্তির ছোট-বড় অন্তত ৫০টি ঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164077