বগুড়া জেলা লিগ্যাল এইড অফিস থেকে একমাসে ৫০ জনকে আইনি সহায়তা, ১৫ লাখ ৩ হাজার ৯শ’ টাকা আদায়
কোর্ট রিপোর্টার : বগুড়া জেলা লিগ্যাল এইড কমিটির সভা আজ সোমবার (৬ এপ্রিল) বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে সভার আলোচনায় অংশ নেন-নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ এর বিচারক মো. আনোয়ারুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক এএসএম তাসকিনুল হক, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন, জেলা লিগ্যাল এইড অফিসার ও সদস্য সচিব সিনিয়র সিভিল জজ মো. আবু কাহার, সিনিয়র সিভিল জজ মো. রাকিবুল হাসান, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও বগুড়ার জিপি এড. শফিকুল ইসলাম টুকু, বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির সভাপতি এড. শেখ মো. রেজাউর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেল সুপার আসাদুর রহমান, সিনিয়র তথ্য অফিসার মুহা. মাফুজার রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ এর পিপি এড. আলী আসগার এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-২ এর পিপি এড. মোজাম্মেল হক, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নুর হোসেন, লাইট হাউজের সিদ্দিকুল আলম, রোপ’র তাহমিনা বেগম শ্যামলী, অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু, প্যানেল আইনজীবী এড. বিনয় কুমার দাষ বিশু, এড. দিল রওশন আরা ফেন্সি, এড. আজিজুল ফিরোজ প্রমুখ।
সভায় জানানো হয়, গত এক মাসে ৫০ জনকে জেলা লিগ্যাল এইড অফিস থেকে সরকারি খরচে মামলা পরিচালনার জন্য আইনি সহায়তা প্রদান করা হয়েছে। এই আইনি সহায়তাপ্রাপ্তদের মধ্যে ৩১ জন নারী এবং ১৮ জন পুরুষ রয়েছেন। এছাড়ার বিকল্প পন্থায় আপস-মিমাংসা সভার মাধ্যমে ১১১টি বিরোধ নিস্পত্তি করে ১৫ লাখ ৩ হাজার ৯শ’ টাকা আদায় করে পাওনাদার ও সংশ্লিষ্ট দাবিদারকে প্রদান করা হয়।
গত মাসে ২০ জনকে লিগ্যাড অফিসার কর্তৃক আইনি পরামর্শ প্রদান করা হয়েছে। বর্তমানে জেলা লিগ্যাল এইড অফিসে ৩০২টি বিরোধ নিস্পত্তি অপেক্ষায় রয়েছে এবং এই বিরোধ নিস্পত্তির জন্য উভয়পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। সভায় আগমী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহয়তা দিবস নিয়ে আলোচনা করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164059