দীঘির ‘বিদায়’
বিনোদন ডেস্ক ঃ গত বছরের ‘জংলি’ সিনেমার পর বড় পর্দায় চিত্রনায়িকা দীঘিকে আর দেখা যায়নি। দীর্ঘ বিরতি ও ক্যারিয়ারের নানা বিতর্ক পেরিয়ে অবশেষে তার নতুন সিনেমার খবর পাওয়া গেল। জানা গেছে, মেহেদী হাসান পরিচালিত ‘বিদায়’ সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন এই নায়িকা। দীঘির এই সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসবে বলে শোনা যাচ্ছে। সিনেমার কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।
দীঘি বলেন, এটি একটি ভিন্নধর্মী ও আবেগঘন গল্পের সিনেমা। আমাদের দেশে সাধারণত এমন গল্পের কাজ খুব একটা দেখা যায় না। এটি পরিবার নিয়ে দেখার মতো একটি কাজ, যা দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।’
উল্লেখ্য, এই সিনেমায় প্রথাগত কোনো নায়ক নেই, বরং গল্পই এখানে মূল আকর্ষণ হিসেবে কাজ করছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164028