বগুড়ার ধুনটে শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার

বগুড়ার ধুনটে শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় আব্দুল কাদের ফকির (৬৫) নামে এক বৃদ্ধর বিরুদ্ধে পঞ্চম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) সকালে ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে ধুনট থানায় এ মামলা দায়ের করেন। আসামি আব্দুল কাদের ফকির উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের যুগীগাতী গ্রামের অবিয়া ফকিরের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার শ্যামবাড়ি গ্রামের মহরম আলীর সঙ্গে মেয়েকে বিয়ে দিয়েছেন আব্দুল কাদের ফকির। তার মেয়ে ও জামাই জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করেন। এ কারণে জামাই ও মেয়ের বাড়ি দেখাভালের করেন আব্দুল কাদের। মেয়ে-জামাইয়ের বাড়ির পাশেই ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর বাড়ি। আব্দুল কাদের ওই স্কুলছাত্রীর প্রতিবেশী নানা হন। পূর্ব থেকে স্কুলছাত্রীর সঙ্গে আব্দুল কাদেরের পরিচয় রয়েছে।

এ অবস্থায় ৩ এপ্রিল বেলা সাড়ে ১১টায় আব্দুল কাদের নিজ বাড়ি থেকে জামাই বাড়িতে আসেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে আব্দুল কাদের কৌশলে স্কুলছাত্রীকে জামাই বাড়িতে ডেকে আনেন। এসময় ওই বাড়িতে অন্য কেউ ছিল না।

এ সুযোগে নির্জন বাড়িতে আব্দুল কাদের ওই ছাত্রীকে ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করে। এসময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছলে আব্দুল কাদের সটকে পড়ে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163933