বগুড়ার শিবগঞ্জে নারী ব্যাংক কর্মকর্তা খুন
স্টাফ রিপোর্টার : বগুড়ার শিবগঞ্জে নিজ বাড়িতে কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাহনাজ বেগম (৭০)কে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ শনিবার ৪ এপ্রিল রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (৪ এপ্রিল) আজ সন্ধ্যার দিকে শিবগঞ্জের নন্দীপুরের মহব্বতপুর গ্রামে দুর্বৃত্তরা তার নিজ বাড়িতে ঢুকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এরপর লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে আটটায় তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাহনাজ বেগম শিবগঞ্জের মহব্বতপুরের মৃত আব্দুল খালেকের স্ত্রী বলে জানা গেছে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান জানিয়েছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে কি কারণে কারা অবসরপ্রাপ্ত ওই নারী ব্যাংক কর্মকর্তাকে খুন করলো সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। পুলিশ খুনিকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163780