বগুড়ায় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে দিনব্যাপি আবিদুর রহমানের গণসংযোগ
বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে ১৪নং ওয়ার্ডের মেডিকেল কলেজ হাসপাতাল, ইসলামপুর হরিগাড়ী, তিনমাথা এলাকায় গণসংযোগ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, ১৪নং ওয়ার্ড আমির অধ্যাপক আবু হানিফ, ৮নং ওয়ার্ড সেক্রেটারী গোলাম আযম, জামায়াত নেতা মতিয়ার রহমান, ড. আবু সালেহ মামুন, মাওলানা আব্দুল ওয়াহাব, শ্রমিক নেতা নুর আলম, মাছুদুর রহমান মহান, আবু সাঈদ, রাশেদ ইসলাম, যুব বিভাগের সভাপতি আবুল কাশেম, রিকসা ভ্যান শ্রমিক নেতা জাহিদুল ইসলাম প্রমুখ।
এর আগে সকালে ২০ নং ওয়ার্ডের বৌ বাজার, কৈপাড়া, দক্ষিণ চেলোপাড়া এলাকায় গণসংযোগ করেন এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সেক্রেটারী আনোয়ারুল ইসলাম, ২০ নং ওয়ার্ড আমীর মাস্টার শামসুজ্জামান, মমিনুর রহমান, আব্দুর রাজ্জাক, আবুল হাসান, আলেক উদ্দিন, রাজু প্রমুখ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163779