রাজশাহী বোর্ডের ২৪৭ কেন্দ্রের কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ : এসএসসি পরীক্ষা-২০২৬
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : আসন্ন এসএসসি পরীক্ষায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে আট জেলার ২৪৭ কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুটুভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে বোর্ড কর্তৃপক্ষ কেন্দ্রের আওতাধীন প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে।
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম সইকৃত গত ২৭ মার্চ এক পত্রে পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এমনকি সিসি ক্যামেরা স্থাপন করে বোর্ড কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর জন্যও বলা হয়েছে।
আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম বলেন, ইতোমধ্যেই পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কেন্দ্র সচিবদের পরীক্ষার নির্ধারিত কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১১ এপ্রিল কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163776