নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষার্থী নিহত

নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষার্থী নিহত

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে দ্রুতগতি ট্রাকের ধাক্কায় ইয়ামীন(১২) নামের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) বেলা ১টায় উপজেলার গৌরীপুর স্কুলের সামনে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন গৌরীপুর মধ্যপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে ও গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ঘাতক ট্রাক চালক বেলাল হোসেনকে(৩২) আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ জানিয়েছে, দুপুরের টিফিনে ইয়ামীন রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির লালপুরগামী একটি ট্রাক ইয়ামীনকে ধাক্কা দেয়। এতে ইয়ামীন ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা ট্রাক ও ট্রাকের চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটানার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘাতক ট্রাক ও ট্রাকের চালক বেলাল হোসেনকে(৩৫) আটক করে থানায় নিয়ে আসে। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163761