সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে ভারতকে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এর মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে লাল-সবুজের যুবারা।
এদিকে, শিরোপা ধরে রাখা বাংলাদেশ যুব ফুটবল দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রাতে প্রতিমন্ত্রী এক বার্তায় যুব ফুটবল দলের সব খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাও জানান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163632