সাফজয়ী যুবাদের জন্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সাফজয়ী যুবাদের জন্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

স্পোর্টস ডেস্ক : সাফ অ-২০ টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ আজ রাতে মালদ্বীপে টাইব্রেকারে চ্যাম্পিয়ন হওয়ার সাথে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক অভিনন্দন ও আর্থিক পুরস্কার ঘোষণা করেছন। 

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এখন দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক। তিনি দায়িত্ব নেওয়ার দেড় মাসের মধ্যে এটি বড় ধরনের সাফল্য। তাই তিনি তাৎক্ষণিকভাবে আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন। যদিও টাকার অঙ্ক উল্লেখ করেননি। 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কক্সবাজারে জাতীয় সার্ফিং উদ্বোধন করতে গিয়েছিলেন। সেখানেই তিনি ফাইনাল ম্যাচ দেখেন অনলাইনে।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163627