জাতীয় চলচ্চিত্র দিবস আজ

জাতীয় চলচ্চিত্র দিবস আজ

বিনোদন ডেস্ক : আজ জাতীয় চলচ্চিত্র দিবস। ১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। 

এই দিনকে স্মরণ করে ২০১২ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়।

প্রত্যেক বছরই চলচ্চিত্র দিবসকে ঘিরে এফডিসি রঙিন হয়ে ওঠে।

চলচ্চিত্রাঙ্গনের মানুষেরা নানা আয়োজনে পালন করে থাকেন দিনটি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবারের প্রতিপাদ্য ‌‘আমাদের চলচ্চিত্র আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য’।

এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি বলেন, পরিপত্র দেরিতে পাওয়ায় সময় কম পেয়েছি, যতটুকু সম্ভব এফডিসি সাজানোর চেষ্টা করছি। পাশাপাশি সব স্টেকহোল্ডারকে ইতোমধ্যে দাওয়াত দেওয়া হয়েছে। আশা করছি সবাইকে নিয়ে দিবসটি উদযাপন করতে পারব।

জানা গেছে, আজ সকাল ১০টায় দিবসটি উদ্বোধন করা হবে। সাড়ে ১০টায় শোভাযাত্রা, ১১টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুপুর ২টায় চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন সম্পন্ন হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163556