হামের উপসর্গ নিয়ে টাঙ্গাইলে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দুইদিনে এ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলো। এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করেছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এর আগে গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) হামের উপসর্গ নিয়ে ইয়ামিন নামের আট মাস বয়সী এক শিশু মারা গেছে।
এদিকে, টাঙ্গাইলে বাড়তে শুরু করেছে হামে আক্রান্ত রোগির সংখ্যা। শুক্রবার দুপুর পর্যন্ত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ২৩ শিশু চিকিৎসাধীন রয়েছে। রোগিদের চাপ সামাল দিতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। এছাড়া উপজেলা হাসপাতালও হামের রোগিদের সেবা দিতে প্রস্তুত রাখা হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সূত্র জানায়, এক সপ্তাহেরও বেশি সময় ধরে টাঙ্গাইলে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে। শুক্রবার পর্যন্ত হাসপাতালে ২৬ জন হামে আক্রান্ত শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ২৩ জন। এদের বয়স আড়াই মাস থেকে ১২ মাস পর্যন্ত।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান জানান, হামের উপসর্গ নিয়ে আরো এক শিশু মারা গেছে। চিকিৎসাধীন রয়েছে ২৩ শিশু। এছাড়াও হামের চিকিৎসা দিতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163554