অন্তর্বর্তীকালীন সরকারের ২০ অধ্যাদেশ বিলুপ্তির সুপারিশ

অন্তর্বর্তীকালীন সরকারের ২০ অধ্যাদেশ বিলুপ্তির সুপারিশ

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে প্রতিবেদন জমা দিয়েছে সংসদীয় বিশেষ কমিটি। প্রতিবেদনে ২০টি অধ্যাদেশ বিলুপ্ত বা বাতিল করার সুপারিশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে প্রতিবেদনের উপস্থাপন করা হয়। এতে অধ্যাদেশগুলোর কার্যকারিতা, সংশোধন এবং ভবিষ্যৎ ব্যবহার সংক্রান্ত বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়েছে। 

কমিটির পর্যালোচনায় বলা হয়েছে, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অপরিবর্তিত রেখে কার্যকর রাখার সুপারিশ করা হয়েছে। ১৫টি অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে কার্যকর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ২০টি অধ্যাদেশ বাতিল বা বিলোপের সুপারিশ করা হয়েছে।

কমিটি যে ২০টি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে, সেগুলোর মধ্যে ১৬টি অধ্যাদেশ বর্তমানে বিলুপ্ত হলেও পরবর্তী সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বিল আকারে সংসদে উত্থাপন করবে। বাকি ৪টি অধ্যাদেশ স্থায়ীভাবে বাতিল ও সংরক্ষণের সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনটি সর্বসম্মত হলেও ২০টি অধ্যাদেশের বিষয়ে কমিটির বিরোধী দলীয় সদস্যরা দ্বিমত পোষণ করেছেন এবং ‘নোট অব ডিসেন্ট’ প্রদান করেছেন। তাদের আপত্তির জায়গাগুলো হলো, অপরিবর্তিত রাখার সুপারিশ করা ৪টি অধ্যাদেশ।সংশোধনের সুপারিশ করা ২টি অধ্যাদেশ। বাতিল করে পুনরায় বিল আকারে আনার তালিকায় থাকা ১১টি অধ্যাদেশ। স্থায়ীভাবে বাতিলের তালিকায় থাকা ৩টি অধ্যাদেশ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163486