বগুড়া-৬ উপ-নির্বাচনে ধানের শীষে ভোট চাইলেন সাবেক এমপি লালু
বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহসভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আসন্ন জাতীয় সংসদ উপ-নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে রেজাউল করিম বাদশাকে ধানের শীষ মার্কায় ভোট দিন। বগুড়ার উন্নয়নে আগামী ৯ এপ্রিল ধানের শীষে বিপুল সংখ্যক ভোট দিয়ে বাদশাকে সংসদ সদস্য নির্বাচিত করতে হবে। বিএনপি দেশ ও মানুষের কল্যাণের রাজনীতিতে বিশ্বাসী।
আজ বুধবার (১ এপ্রিল) রেজাউল করিম বাদশার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডের শেখপাড়া ও ফকিরপাড়া-দক্ষিণ পূর্বপাড়া-মন্ডলপাড়া গ্রামে গণসংযোগ শেষে শেখপাড়া ইসলামী দাখিল মাদ্রাসার মাঠে নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
২১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস চাঁনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হোসাইনুল করিম হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন-শাজাহানপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, ২১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সভাপতি নুরুল ইসলাম কালু, বাবলু মিয়া, সাজেদুর রহমান স্বপন, নজরুল ইসলাম, জাকির হোসেন, ফেরদৌস হোসেন, আজমল হোসেন বাবু, সোহেল প্রাং, ছালেক উদ্দিন, শাহজাহান আলী, আব্দুল করিম, রফিকুল ইসলাম লেমন, আরিফুর রহমান মজনু, আব্দুল লতিফ, আব্দুল মতিন, শাহীন প্রাং, স্বপন মন্ডল, আরিফুল ইসলাম, আব্দুল সালাম, বরকত আলী, আব্দুল কুদ্দুস কাজী, শহিদুল ইসলাম, মেহেদুল ইসলাম, সিয়াম হাসান প্রমুখ।
এর আগে ধানের শীষের গণসংযোগকালে শেখপাড়া মন্ডলপাড়া গ্রামের অসুস্থ যুবদল কর্মী আমিনুল ইসলামকে দেখতে গিয়ে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন হেলালুজ্জামান তালুকদার লালু।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163371