রংপুরে একলাখ ৯২ হাজার টাকার জালনোটসহ গ্রেফতার
র্যাব-১২ সদর কোম্পানীর সদস্যরা এক লাখ ৯২ হাজার ৫শ’ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেফতার করেছে। গত ৩১ মার্চ বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার চেংমারী এলাকায় রুবেল মিয়ার বাসায় অভিযান চালিয়ে এই জালনোট ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় এঘটনায় রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১টি হত্যাসহ ৪টি মামলা রয়েছে।
র্যাব সূত্র জানায়, এর আগে গত ২৯ মার্চ দুপুরে র্যাব-১২, সদর কোম্পানির একটি আভিযানিক দল গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ১৩ লাখ ১৫ হাজার সাতশ’ টাকার জালনোট উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করে। পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা রুবেল সম্পর্কে তথ্য দেয়। পরে এই তথ্যের ভিত্তিতে অরো একলাখ টাকার ৯২ হাজার ৫শ’ টাকার জালনোট ও জালনোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, জানা যায় যে, আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রংপুর জেলাসহ সারাদেশে জাল টাকার নোট নিজ হেফাজতে রেখে আসল নোট হিসেবে কেনা-বেচা ও লেনদেন করে আসছিল।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163359