লক্ষ্মীপুরের রামগতিতে খাল থেকে ৮ ড্রাম ডিজেল উদ্ধার

লক্ষ্মীপুরের রামগতিতে খাল থেকে ৮ ড্রাম  ডিজেল উদ্ধার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার মাছঘাট সংলগ্ন খাল থেকে পরিত্যক্ত অবস্থায় ৮ ড্রাম ডিজেল (প্রায় ১হাজার ৩শত লিটার ডিজেল) উদ্ধার করেছে পুলিশ।
 
আজ বুধবার (১ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে  রামগতি থানা পুলিশ এসব ডিজেল উদ্ধার করে। পরে ড্রামগুলো খাল থেকে তুলে থানায় নিয়ে যাওয়া হয়।
 
রামগতি থানার ওসি লিটন দেওয়ান জানান, কারা বা কীভাবে এসব ডিজেল খালে ফেলে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163312