আসো, আমরা অপেক্ষা করছি, মার্কিন বাহিনীকে ইরানের হুঁশিয়ারি

আসো, আমরা অপেক্ষা করছি, মার্কিন বাহিনীকে ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্কমধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর প্রেক্ষাপটে ইরান সরাসরি যুদ্ধের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। রাষ্ট্রীয় মাধ্যম প্রেস টিভি প্রকাশিত ৫৯ সেকেন্ডের ভিডিওতে ইরানি কমান্ডোদের রণপ্রস্তুতি দেখিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে—“এসো, আমরা অপেক্ষা করছি।”

ভিডিওতে সেনাদের মহড়া, পাহাড়ি অভিযানের দৃশ্য এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফুটেজ তুলে ধরা হয়েছে।

এটি এমন সময়ে প্রকাশিত হয়েছে, যখন পেন্টাগন ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে গুঞ্জন রয়েছে। দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প সংঘাত বাড়ানোর সিদ্ধান্ত নিলে বিশেষ বাহিনী দিয়ে লক্ষ্যভিত্তিক অভিযান চালানো হতে পারে।

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে কৌশলগত সুবিধা নিশ্চিত করতে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163236