দখলের পর দূষণেও বিপর্যস্ত বগুড়ার নগর জীবন
বগুড়া শহরের সবচেয়ে ব্যস্ত সড়কের নাম কাজী নজরুল ইসলাম সড়ক। অথচ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সড়কটির বড় একটি অংশ দখলে থাকে বিভিন্ন ধরনের ভ্রাম্যমাণ দোকানীদের দখলে।
এর সাথে যোগ হয়েছে দূষণের দুর্ভোগ। বর্ষা মৌসুম শুরু আগেই সড়কটির পশ্চিম পাশ দিয়ে ড্রেনের নোংরা পানি উপচে পড়ছে।
দিনের নগর জীবনের ব্যস্ততার মাঝেই পৌর কর্তৃপক্ষ ড্রেন পরিস্কার কাজ করায় দুর্গন্ধ ও ময়লা-আবর্জনা ছড়িয়ে পড়েছে সড়কটির বড় একটি অংশে।
আর ফুটপাত থেকে সড়ক দখলের পর এবার এই দখল চলে এসেছে সড়কটির মাঝখান পর্যন্ত। এতে শহরের যানজটের ভয়াবহতা আরও বিস্তৃত হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163218