বগুড়া সদরের উপ নির্বাচনে বাদশাকে ধানের শীষে ভোট দিন : ভিপি সাইফুল
বগুড়া ৬-(সদর) আসনের উপনির্বাচন উপলক্ষে বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ডে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে পৌর এলাকার গোয়ালগাড়ীস্থ ওয়ার্ড কার্যালয়ে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ময়নুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইমলাম।
এ সময় তিনি বলেন, ধানের শীষে ভোট দিয়ে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আছে। তাই বগুড়ার উন্নয়ন করতে উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশাকে নির্বাচিত করুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক বাংলাদেশ গড়তে চায় । ভোটারদের কাছে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরুন।
১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর শাহ্ মো: মেহেদী হাসান হিমু, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ্ সাইফুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুম্মান শেখ, জেলা জাসাস নেতা রবিউল ইসলাম মডেল, মো: স্বাধীন, আবুল কালাম আজাদ ঠান্ডা, আতিক মল্লিক, আদনান, সাইমুম ইসলাম, গোলজার, ওয়াহাব, দিপু চৌধুরী, রাশেদ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163206