দৈনিক করতোয়া লোগো

প্রকাশের তারিখ: ৩১ মার্চ ২০২৬

শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন হতে পারে: বিমানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন হতে পারে: বিমানমন্ত্রী

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ভবিষ্যতে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা।

 

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে চট্টগ্রাম-১৩ আসনের বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী এ তথ্য জানান।

আফরোজা খানম বলেন, ঢাকায় অবস্থিত প্রথম আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে অতীতের মতো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি। নির্বাচনি ইশতেহার অনুযায়ী সরকার বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে মনোনিবেশ করেছে। ভবিষ্যতে আলাপ-আলোচনাক্রমে বিমানবন্দরের নাম পরিবর্তন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163176