দুই নাটকে দুর্দান্ত তানজিকা আমিন, আসছে দুই সিনেমা

দুই নাটকে দুর্দান্ত তানজিকা আমিন, আসছে দুই সিনেমা

অভি মঈনুদ্দীন ঃ একজন নন্দিত অভিনেত্রী হিসেবে তিনি দীর্ঘদিন ধরেই দর্শকের ভালোবাসা পেয়ে আসছেন। নাটক, সিনেমা, ওটিটি’র কাজে তিনি নিয়মিত তার অভিনয়ের কারণে বেশ প্রশংসিত হয়ে আসছেন। তানজিকা আমিনের পার্সোনালিটি, তার অভিনয় বিশেষত অভিনয়ের সময তার চোখে এবং তার বাচনভঙ্গি দর্শককে বিশেষত মুগ্ধ করে।

এবারের ঈদে তার অভিনীত দুটি নাটক এরইমধ্যে প্রচারে এসেছে। একটি আশিকুর রহমানের ‘লিলিথ’ ও অন্যটি রাফাত মজমুদার রিংকুর ‘আমি একজন খুনী বলছি’। ‘লিলিথ’ নাটকের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন সাখাওয়াত হোসেন। অন্যদিকে ‘আমি একজন খুনী বলছি’ নাটক রচনা করেছেন অর্ক মোস্তফা। ‘লিলিথ’ নাটকে তানজিকা আমিন অভিনয় করেছেন একজন সিঙ্গেল মাদারের ভূমিকায়।

অন্যদিকে ‘আমি একজন খুনী বলছি’ নাটকে তিনি অভিনয় করেছেন একজন পুলিশ অফিসারের ভুমিকায়। ‘লিথি’ নাটকটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না এবং নাটকটি ‘ক্লাব ইলেভেন এন্টারটেইনম্যান্ট’ -এ গত ২৬ মার্চ প্রকাশিত হয়েছে। অন্যদিকে ‘আমি একজন খুনী বলছি’ নাটকটি প্রযোজনা করেছেন মোঃ জামাল হোসেন এবং নাটকটি ‘রঙ্গন এন্টারটেইনম্যান্ট’-এ গত ২৮ মার্চ প্রকাশিত হয়েছে।

বিশেষত ‘লিলিথ’ নাটকে তানজিকা আমিনের অনবদ্য অভিনয় এরইমধ্যে দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। নাটকে তার দুর্দান্ত অভিনয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও দর্শক তার অভিনয়ের ভূঁয়সী প্রশংসা করে অনেক ইতিবাচক আলোচনাও করছেন। একজন সিঙ্গেল মাদারের ভুমিকায় তানজিকা আমিনের ভীষণ আবেগ প্রবণ অভিনয়ে নতুন এক তানজিকা আমিনকে খুঁজে পাওয়া গেছে। অনুরূপভাবে ‘আমি একজন খুনী বলছি’ নাটকেও একজন পুলিশ অফিসারের ভুমিকায় তানজিকা আমিনকে পাপরফেক্টই মনে হয়েছে তার নিখুঁত অভিনয়ের কারণে।

দুটি নাটকের অভিনয় করা নিয়ে তানজিকা আমিন বলেন,‘ বিশেষত লিলিথ নাটকে অভিনয়ের জন্য আমি এতো এতো প্রশংসা পাচ্ছি যে এখন অনেকটা লজ্জাই লাগছে। লিলিথ নাটকে যখন অভিনয় করেছি যথারীতি আমার চরিত্রটি আমি ভীষণ মন দিয়ে করেছি। কাজটা করার সময় এতোটুকু বঝতে পেরেছিলাম যে নাটকটি দর্শকের ভালোলাগবে কিন্তু ভাবতে পারিনি যে দর্শক এতোটা পছন্দ করবেন। এটা সত্য যে আমার অভিনীত লিলিথ নাটকটি ক্লঅশ অডিয়েন্সই উপভোগ করছেন, এটাই আমার ভালোলাগা। আমি একজন খুনী বলছি নাটকটিতে অভিনয়ের জন্যও বেশ ভালো সাড়া পাচ্ছি। দুই নির্মাতার প্রতিই আন্তরিক কৃতজ্ঞতা।’

এদিকে তানজিকা আমিন অভিনীত রাজীব সালেহীন পরিচালিত ‘রবি ইন ঢাকা’ এবং রাশেদ পলাশ পরিচালিত ‘রং বাজার’ সিনেমা দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এই দুটি সিনেমাতেই তিনি গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এই মুহুর্তে তানজিকা আমিন তার স্বামীকে নিয়ে ব্যস্ত রয়েছেন। আগামী ১০ এপ্রিল তার স্বামী দেশ থেকে চলে যাবার পর আবারো তিনি তার পেশাগত কাজে ব্যস্ত হয়ে উঠবেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163161